দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কিশোরগঞ্জের ভৈরবে প্লাস্টিক রিসাইক্লিং কারখানায় কাজ করার সময় মেশিনে চুল পেঁচিয়ে রত্না বেগম (২৫) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে পৌর শহরের তাতারকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
নিহত রত্না বেগম শহরের আমলাপাড়া এলাকার বাবু মিয়ার বাড়ির ভাড়াটিয়া সজীব মিয়ার স্ত্রী। তার বাবার বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর থানার বুয়ারা বাজার এলাকায়। তিনি ইস্তান গাজীর মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে গোলাম ইশতিয়াক ইউনিকের মালিকানাধীন প্লাস্টিক রিসাইক্লিং কারখানায় কাজে যোগ দেন রত্না। সকাল সাড়ে ১১টার দিকে কাজ করার সময় অসাবধানতাবশত তাঁর চুল মেশিনের বেল্টে পেঁচিয়ে যায়। এ সময় সহকর্মীরা বিদ্যুৎ সংযোগ বন্ধ করে চিৎকার শুরু করেন। পরে স্থানীয়রা এসে তাঁকে মৃত অবস্থায় দেখতে পান।
প্রত্যক্ষদর্শী শ্রমিক শাকিল মিয়া, বৈশাখী বেগম ও ববি বেগম জানান, সকালে মালিক কাজ বুঝিয়ে দিয়ে প্রয়োজনীয় মালামাল কিনতে বাইরে যান। পরে হঠাৎ রত্নার চুল মেশিনের বেল্টে পেঁচিয়ে যায়। তাঁরা দ্রুত বিদ্যুৎ সংযোগ বন্ধ করলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। তাঁদের দাবি, মালিক নিরাপত্তাসামগ্রী না দিলেও কাজের সময় সতর্ক থাকতে বলতেন।
স্থানীয়দের অভিযোগ, কারখানায় প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা না থাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
কারখানার মালিক গোলাম ইশতিয়াক ইউনিক বলেন, তার কারখানায় সাতজন নারী-পুরুষ শ্রমিক কাজ করেন। সকালে কাজ বুঝিয়ে দিয়ে যাওয়ার তিন-চার ঘণ্টা পর তিনি রত্নার দুর্ঘটনার খবর পান। অসাবধানতার কারণে এ ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেন।
নিহতের স্বামী সজীব মিয়া বলেন, সাত বছর ধরে তারা ভৈরবে বসবাস করছেন। ছয়-সাত মাস ধরে তার স্ত্রী ওই কারখানায় কাজ করছিলেন। সকালে দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।
ভৈরব থানার এসআই শক্তি পদ মৃধা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ধারণা করা হচ্ছে, মেশিনে মাথার চুল পেঁচিয়ে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
যে আই